ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ডিজাস্টার ম্যানেজমেন্ট জার্নালিস্ট ফোরামের সভাপতি পিন্নু, সম্পাদক আরিফ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ৩, ২০২৪, ০৭:০১ পিএম

ডিজাস্টার ম্যানেজমেন্ট জার্নালিস্ট ফোরামের সভাপতি পিন্নু, সম্পাদক আরিফ

ডিজাস্টার ম্যানেজমেন্ট জার্নালিস্ট ফোরাম (ডিএমজেএফ) এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে৷ এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গ্রিন টিভির বিশেষ প্রতিনিধি মাইনুল হোসেন পিন্নু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভোরের পাতার জ্যৈষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমান৷

সোমবার দুপুরে এ কমিটির গঠন করা হয়৷ আগামী দুই বছর এ কমিটি দায়িত্ব পালন করবে৷

কমিটিতে সহ-সভাপতি হিসেবে সময় টিভির সিনিয়র রিপোর্টার আতাউর রহমান রাইহান ও মানবকণ্ঠের জাহাঙ্গীর কিরণ, সাংগঠনিক সম্পাদক হিসেবে বিটিভির মাসুদ রানা, যুগ্ম সম্পাদক হিসেবে সংবাদ প্রতিদিনের মিঠুন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে ঢাকা পোস্টের মুছা মল্লিক, দপ্তর সম্পাদক হিসেবে বণিক বার্তার আল ফাতাহ মামুন দায়িত্ব পেয়েছেন৷

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন- বাংলা নিউজের সিনিয়র রিপোর্টার গৌতম চন্দ্র ঘোষ, দৈনিক ইনকিলাবের পঞ্চায়েত হাবিব, বাংলাদেশ সংবাদ সংস্থার মহসিন ব্যাপারী, মাই টিভির সাইদুর রহমান আবির, নিউজ টুয়েন্টিফোরের মাসুদ সুমন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শাহাদাত স্বপন, সংবাদের জাহিদা পারভেজ ছন্দা, দেশ টিভির এম এ আজিম, প্রতিদিনের বাংলাদেশের দীপক দেব এবং দৈনিক দেশ দেশান্তরের সম্পাদক আজিজুল হক রতন৷

ইএইচ

Link copied!