ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ধানমন্ডির ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২১, ২০২৪, ১২:৪৬ পিএম

ধানমন্ডির ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে, আহত ৩

রাজধানীর ধানমন্ডির একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ভবনটি থেকে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টা ২৫ মিনিটে ধানমন্ডি পাঁচ নম্বরে ১২তলা একটি ভবনের আটতলায় আগুন লাগার খবর পান তারা। এরপর তাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা ১১টা ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

তিনি আরও জানান, ভবনটিতে আটকে পড়া তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

বিআরইউ

Link copied!