নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৪, ১২:১৭ এএম
চাঁদা না দেয়ায় রাজধানীর জয় কালী মন্দির এলাকায় ব্যবসায়ীদের মারধরের অভিযোগ উঠেছে।
জানা যায়, মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর জয় কালী মন্দির এলাকায় হোটেল ওসমানী ইন্ট: এর সামনের রাস্তার মুরগির বাজারে কিছু চাঁদাবাজ ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে। এসময় ব্যবসায়ীরা চাঁদা দিতে রাজি না হওয়ায় তাদেরকে মারধর করে এবং দোকান সরানোর হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে। হামলার এক পর্যায়ে একজন ব্যবসায়ীর মোবাইল ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা।
এক পর্যায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাসহ আশেপাশের দোকানদারেরা জড় হয়ে প্রতিরোধ করে। জন প্রতিরোধের মুখে চাঁদাবাজরা গাড়ি নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
এসময় স্থানীয় বিএনপি নেতা ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. এমদাদ পাটোয়ারীর সহযোগিতায় ব্যবসায়ীদের লুট হওয়া একটি ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং ব্যবসায়ীদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
আরএস