ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজধানীতে দেখা মিলল খাঁচায় বন্দি ‘দানব হাসিনা’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ৮, ২০২৪, ০৪:৫১ পিএম

রাজধানীতে দেখা মিলল খাঁচায় বন্দি ‘দানব হাসিনা’

দীর্ঘদিন পর রাজধানীতে শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। আজ শুক্রবার দুপুর আড়াইটায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন ।

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত এই শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতাকর্মীরা।

শোভাযাত্রা অংশ নিতে নেতাকর্মীদের মধ্যে নতুন নতুন সাজসজ্জা দেখা গেছে।

শিশুদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে দেখা গেছে শোভাযাত্রা। আবার অনেক নেতাকর্মী জিয়াউর রহমানের সাজে সেজেছেন।

তবে শোভাযাত্রায় সবার নজর কাড়ছে খাঁচাবন্দি শেখ হাসিনার দানবীয় সজ্জা। এই খাঁচা ঘিরে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের ভিড়।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, খাঁচার মধ্যে এক শিশু শেখ হাসিনার সাজে সেজেছে। তার মুখে প্রতীকী রক্ত, দানবের মতো বড় দাঁত। চোখে সানগ্লাস এবং মাথায় শিং। দানব শেখ হাসিনার খাঁচা অনেকে সেলফি তুলছে ‘দানব শেখ হাসিনার’ সঙ্গে।

অনেকে নেতাকর্মী আবার এই দৃশ্য ভিডিও করে রাখছেন। ওই খাঁচায় লেখা রয়েছে, ‘আমি ভারতের মোদির সঙ্গে হাত মিলিয়ে দেশের স্বার্থ বিক্রি করি’; ‘আমি সকাল-সন্ধ্যা মিথ্যা কথা বলি’; ‘আমি হেলকপ্টার থেকে গুলি করে শিশু ও নারীদের হত্যা করি’। ‘আমি বিশ্বের শ্রেষ্ঠ দুর্নীতিবাজ’।

শোভাযাত্রার শুরুতে কোরআন তিলাওয়াত করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা। এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

এ ছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাজাত কামনা করে দোয়া করা হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। আর শোভাযাত্রায় অংশ নিতে ইতোমধ্যে নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড়, শান্তিনগর, কাকরাইল মসজিদ এলাকায় বিএনপির লাখো নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

বিআরইউ

Link copied!