ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাকা-গাজীপুর রুটে ৪ জোড়া ট্রেন চালু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৫, ২০২৪, ১০:৩৩ এএম

ঢাকা-গাজীপুর রুটে ৪ জোড়া ট্রেন চালু

ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকার রুটে চালু করা হয়েছে চার জোড়া নতুন কমিউটার ট্রেন।

রোববার সকালে গাজীপুরের জয়দেবপুর রেলস্টশেন আনুষ্ঠানিকভাবে এসব ট্রেন উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

পতাকা নাড়িয়ে এই রুটের কমিউটার ট্রেন উদ্বোধন করেন তিনি।

নতুন ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন গাজীপুরের বাসিন্দারা। ট্রেন চালুর খবরে সকাল থেকেই স্টেশনে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়।

উদ্বোধনের আগে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় রেল উপদেষ্টা বলেন, স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

২৬ মার্চ উপলক্ষে ঢাকা-নরসিংদী ও আর ঢাকা-নারায়ণগঞ্জ রুটেও কমিউটার ট্রেন চালুর কথা জানান রেলপথ উপদেষ্টা।

পরে মেট্রোলের আদলে নির্মিত এই কম্পিউটার ট্রেনে করে জয়দেবপুর থেকে ধীরাশ্র স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন ফাওজুল কবির খান।

গাজীপুর-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনগুলো হলো: তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩ ও তুরাগ কমিউটার-৪ এবং জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩ ও জয়দেবপুর কমিউটার-৪।

সূচি অনুযায়ী, তুরাগ কমিউটার শুক্রবার এবং জয়দেবপুর কমিউটার শনিবার বন্ধ থাকবে। তুরাগ কমিউটার-২ জয়দেবপুর থেকে ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে এ ট্রেন থামবে। তুরাগ কমিউটার-৪ ট্রেনটি জয়দেবপুর থেকে রাত সোয়া ১২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এটি তেজগাঁও, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে।

জয়দেবপুর কমিউটার-২ ও জয়দেবপুর কমিউটার-৪ ট্রেনটি জয়দেবপুর থেকে যথাক্রমে সকাল ৭টা ১০ মিনিট ও দুপুর সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেন দুটি তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে।

তুরাগ কমিউটার-১ ঢাকা থেকে বিকেল ৫টায় জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। জয়দেবপুর কমিউটার-১ ঢাকা থেকে বিকেল ৫টা ২৫ মিনিটে জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যাবে। তেজগাঁও, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে এ ট্রেন থামবে। জয়দেবপুর কমিউটার-৩ ঢাকা থেকে বেলা ১১টায় জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যাবে। এটিও তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে।

তুরাগ কমিউটার-৩ ঢাকা থেকে বিকেল ৫টা ২০ মিনিটে ছেড়ে যাবে। এই ট্রেন তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে থামবে।

ইএইচ

Link copied!