ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ছাত্রলীগ নেত্রী নিশিতা নদী গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৪, ১০:৪৩ এএম

ছাত্রলীগ নেত্রী নিশিতা নদী গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল ওরফে নদীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলফাতারা কাজলকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি।

গতকাল শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা এবং মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিং এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক বলেন, দুজনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় মামলা আছে। এই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির ডিবি সূত্র জানায়, দুদিন আগে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতাল এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন নদী ও কাজল।

ইএইচ

Link copied!