ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

উত্তরায় রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে, জীবিত উদ্ধার ৭

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৪, ১২:২২ পিএম

উত্তরায় রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে, জীবিত উদ্ধার ৭

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে লাভলীন নামে একটি রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে লাভলীন রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ড ঘটে। পরে দুপুর ২ টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আনোয়ারুল ইসলাম বলেন, উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে দুপুর ২ টা ২ মিনিটে। মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। আমরা মোট ৭ জনকে উদ্ধার করেছি। কোনো নিহত নেই। প্রাথমিকভাবে ধারণা করছি, আগুন নিচতলা থেকে লেগে ওপরে ছড়িয়ে যায়।  

বিআরইউ

Link copied!