ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইরাবের নেতেৃত্বে আকতার-সেলিম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৯, ২০২৫, ১২:২১ এএম

ইরাবের নেতেৃত্বে আকতার-সেলিম

এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইরাব) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আকতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক সেলিম আহমেদ।

বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে ইরাবের ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

এতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষা সাংবাদিক আজিজুল পারভেজ।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার রাকিব উদ্দিন, যুগ্ম সম্পাদক পদে আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার রাহুল শর্মা, সাংগঠনিক সম্পাদক ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মুছা মল্লিক, অর্থ সম্পাদক সময় টিভির সিনিয়র রিপোর্টার আতাউর রহমান, দপ্তর সম্পাদক পদে বিডি নিউজের রুম্মান তুর্য নির্বাচিত হন।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন- ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য, বাহান্ন নিউজ সম্পাদক বিভাস বাড়ৈ, সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আবদুল হাই তুহিন ও ব্রেকিং নিউজের সিনিয়র রিপোর্টার এসএম আতিক।

এর আগে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইরাবের বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি অভিজিৎ ভট্টাচার্য।

ইএইচ

Link copied!