ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ডিএমপি কমিশনার

পুলিশের দায়িত্ব পালন করবেন নিরাপত্তাকর্মীরা, করতে পারবেন গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৮, ২০২৫, ০২:২০ পিএম

পুলিশের দায়িত্ব পালন করবেন নিরাপত্তাকর্মীরা, করতে পারবেন গ্রেপ্তার

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, রমজান ও ঈদ উপলক্ষ্যে রাজধানীর আবাসিক এলাকা, বিভিন্ন মার্কেট ও শপিংমলে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীরা ‍‍`অক্সিলারি পুলিশ ফোর্স‍‍` হিসেবে কাজ করবেন। তাদের গ্রেপ্তারের ক্ষমতা থাকবে।

শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ডিএমপি কমিশনার জানান, রমজান ও ঈদ উপলক্ষ্যে অনেক রাত পর্যন্ত ঢাকা মহানগরীর মার্কেট ও শপিংমলগুলো খোলা থাকে। পুলিশের স্বল্পতা থাকায় নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা, শপিংমল ও মার্কেটগুলোতে ‍‍`অক্সিলারি পুলিশ ফোর্স‍‍` নিয়োগ দিয়েছে ডিএমপি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইনবলে তাদের নিয়োগ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বিআরইউ

Link copied!