ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীতে দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৩, ২০২৫, ০৭:৫০ পিএম

রাজধানীতে দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি

চাঁদা না দেওয়ায় রাজধানীর গুলশান-১ এর লেকপাড় এলাকায় শরিফুল ইসলাম করিম (৩৫) নামে এক নার্সারি ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

গুলিবিদ্ধ শরিফুল ইসলাম করিম হাসপাতাল থেকে সাংবাদিকদের বলেন, একমাস আগে টেলিসুমনের সম্বন্ধী রুবেল আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। সেই টাকা তাকে না দেওয়াই আজ দুপুরে ৩ থেকে ৪ জন অজ্ঞাত যুবক নার্সারিতে এসে আমাকে গুলি করে। এতে আমার বাম পেটে গুলি লাগে। পরে আমাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, আমার গুলশান-১ এর লেকে একটি নার্সারি রয়েছে। আমার বাড়ি ঢাকার দক্ষিণখান থানার গাওয়াইর এলাকায়।

এ বিষয়ে গুলশান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আল-আমিন হোসেন সাংবাদিকদের বলেন, বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে এবং ঢাকা মেডিকেলে টিম পাঠিয়েছি। এ ঘটনায় যারা জড়িত তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএস

Link copied!