ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রাজধানীতে সাইকেল র‍্যালি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩১, ২০২৫, ০৫:১৯ পিএম

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রাজধানীতে সাইকেল র‍্যালি

‘দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে’—এই প্রতিপাদ্যে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীতে আয়োজিত হলো বর্ণাঢ্য সাইকেল র‍্যালি।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৭টায় র‍্যালিটি খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) থেকে শুরু হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশ নেন সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এই আয়োজনে নেতৃত্ব দেয় প্রাণিসম্পদ অধিদপ্তর এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)। দু'দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে র‍্যালি, শিশুদের দুধ খাওয়ানো, আলোচনা সভা এবং পুষ্টি বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. বয়জার রহমান বলেন, ‘আগামীকাল ১ জুন সারাদেশে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হবে। জেলার পাশাপাশি উপজেলা পর্যায়েও নানা সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে।’

প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন জানান, দেশে বর্তমানে দুধ উৎপাদনের সক্ষমতা বেড়েছে। মাংস ও ডিমের তুলনায় কিছুটা পিছিয়ে থাকলেও সংকর জাতের মাধ্যমে উৎপাদনে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। বর্তমানে ৭০ শতাংশ চাহিদা পূরণ সম্ভব হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন— উপ-প্রকল্প পরিচালক ডা. মো. হারুন-অর-রশিদ, পরিচালক (সম্প্রসারণ) ডা. বেগম শামসুননাহার আহমেদ, পরিচালক (কৃত্রিম প্রজনন) কৃষিবিদ মো. শাহজামান খান, কেন্দ্রীয় ঔষধালয়ের পরিচালক ডা. শাহিনুর আলম, প্রকল্প পরিচালক আব্দুর রহিম, এবং ঢাকা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. ফরিদা ইয়াসমিন।

আয়োজকেরা জানান, রাজধানীর বেশ কয়েকটি বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দুধ বিতরণ করা হবে। উদ্দেশ্য, শিশুদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দুধ গ্রহণে উৎসাহিত করা।

বিআরইউ

Link copied!