ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

‘অক্টোবরের আগে ভাঙা রাস্তা মেরামত, সরানো হবে পুরোনো বাস’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ৩০, ২০২৫, ০২:৩১ পিএম

‘অক্টোবরের আগে ভাঙা রাস্তা মেরামত, সরানো হবে পুরোনো বাস’

আগামী অক্টোবরের আগে সব ভাঙাচোড়া রাস্তা মেরামত ও পুরোনো বাস সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেছেন, ‘অক্টোবরের আগে ভাঙাচোড়া রাস্তা মেরামত করা হবে। নতুন করে আড়াইশ বাস কেনা হবে। বিআরটিএর মাধ‍্যমে পুরোনো বাস সরিয়ে ফেলা হবে।

সোমবার সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করব। ঢাকার আশপাশে ইট ভাটাকে ‘নো ব্রিক ফিন্ড জোন’ ঘোষণা করা হবে। চীনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে বায়ুর মান উন্নয়নে কাজ করবে সরকার।

ধাপে ধাপে এটি করা যাবে। বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।

ইএইচ

Link copied!