ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সারাদেশে অভিযান চলবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৪, ২০২৫, ০১:৪৩ পিএম

জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সারাদেশে অভিযান চলবে

আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে, যেগুলো উদ্ধার করা এখন খুবই জরুরি। আইনশৃঙ্খলা বাহিনী সেই লক্ষ্যেই অভিযান পরিচালনা করছে এবং এই অভিযান নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে।”

তিনি জানান, সম্প্রতি দেশজুড়ে অভিযান, গ্রেপ্তার এবং নজরদারির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিলেও এটি একটি নিয়মিত প্রক্রিয়া এবং জনসুরক্ষার স্বার্থেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

৫ আগস্ট ঘিরে জনমনে কোনো আতঙ্ক আছে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “৩ আগস্ট ঘিরেও অনেকে শঙ্কিত ছিলেন। কিন্তু আল্লাহর রহমতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।”

তিনি আরও বলেন, “সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় ছিল, তা থেকে এখন অনেকটাই উন্নত হয়েছে। তবে এটিকে ‘কাঙ্ক্ষিত উন্নয়ন’ বলা যাবে না। আমরা অস্বীকার করছি না, এখনও অনেক দূর যেতে হবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো— এ বিষয়ে আপনারাই ভালো বলতে পারবেন।”

বৈঠক শেষে দেশের নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই কিছু মহল নানাভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তবে সরকার সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে।”

ইএইচ

Link copied!