ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টা

আমরা তো আর বেশিদিন নাই

বি.এম. খোরশেদ, মানিকগঞ্জ

বি.এম. খোরশেদ, মানিকগঞ্জ

আগস্ট ২৭, ২০২৫, ০৬:১৮ পিএম

আমরা তো আর বেশিদিন নাই

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা ফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আপনারা জানেন, আমাদের সময় বেশি নেই। এ কারণে এর আগেই আমরা একটি কৃষি আইন করে দেব।”

বুধবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় দুপুরে ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, কৃষিজমি যেন অন্য কোনো কাজে ব্যবহার না হয়। রোডস অ্যান্ড হাইওয়ে যখন কোনো রাস্তা তৈরি করলে জমির মালিককে তিনগুণ দাম দিতে হয়, তেমনি এলজিইডিকেও তিনগুণ দাম দিতে হবে।

তিনি কৃষকদের উদ্দেশে বলেন, “আপনারা জমির টপ সয়েল ইটভাটার মালিকদের কাছে বিক্রি করবেন না। উপরের মাটিটিকে আমরা ‘দোআঁশ মাটি’ বলি। যদি সেটি নষ্ট হয়, ভালো ফসল উৎপাদন সম্ভব হবে না।”

উপদেষ্টা আরও পরিবেশবান্ধব ব্যবস্থার ওপর জোর দেন। তিনি বলেন, পলিথিন ও প্লাস্টিকের বোতল বর্জন করুন। যেমন পূর্বপুরুষরা চটের ব্যাগ ব্যবহার করতেন, তেমনি আপনাদেরও তা অনুসরণ করতে হবে। এতে কৃষির উন্নতি হবে এবং পরিবেশও রক্ষা পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াসমিন খাতুন, জেলা কৃষি কর্মকর্তা ড. রবীআহ নূরসহ জেলা ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাভারের রাজালাখ হর্টিকালচার সেন্টারে দীর্ঘ আট মাস ধরে পরীক্ষামূলকভাবে দুটি মিনি কোল্ডস্টোরেজ চালানোর পর এবার মাঠপর্যায়ে ব্যবহারের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। প্রাথমিকভাবে ১০০টি মিনি কোল্ডস্টোরেজ দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের কাছে বিতরণ করা হবে। ভবিষ্যতে সরকারের পরিকল্পনা অনুযায়ী আরও বড় পরিসরে এই ব্যবস্থার সম্প্রসারণ হবে।

কৃষকরা এই হিমাগারে মৌসুমের অতিরিক্ত সবজি সংরক্ষণ করতে পারবেন এবং চাহিদা অনুযায়ী বাজারজাত করতে পারবেন।

ইএইচ

Link copied!