ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

অঘটন ঘটলে প্রতিহত করা ঈমানি দায়িত্ব: স্বরাষ্ট্র উপদেষ্টা

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

আগস্ট ২৭, ২০২৫, ০৭:১৮ পিএম

অঘটন ঘটলে প্রতিহত করা ঈমানি দায়িত্ব: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আগে দেশে কোনো অঘটন ঘটলে এলাকার লোকজন এগিয়ে আসত। কিন্তু এখন অনেকে দূরে দাঁড়িয়ে ভিডিও করে, পরে ভাইরাল করে কিছু অর্থ উপার্জনের চেষ্টা করে। 

বলেন, “এগুলো করবেন না। মুরব্বিদের দায়িত্ব হলো— কোথাও কোনো অঘটন ঘটলে তা প্রতিহত করা। এটি আপনাদের ঈমানি দায়িত্ব। আপনারা অবশ্যই প্রতিহত করার চেষ্টা করবেন।”

বুধবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মেদুলিয়া এলাকায় ‘ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ’ হস্তান্তর অনুষ্ঠানে কৃষকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “আমাদের সময় আর খুব বেশি নেই— মাত্র ৫ থেকে ৬ মাস। এর মধ্যেই কৃষিজমি সুরক্ষা আইন প্রণয়ন করা হবে। যাতে কৃষিজমি অন্য কোনো কাজে ব্যবহার করা না যায়। শিল্প-কারখানার জন্য আলাদা জায়গা থাকবে। কৃষিজমি নষ্ট করে শিল্প-কারখানা করা যাবে না।”

তিনি আরও জানান, সড়ক ও জনপথ বিভাগের মতো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাস্তা তৈরির সময় মানুষের জমির তিন গুণ বেশি মূল্য দিতে বাধ্য থাকবে।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “ফসলের লাভ কৃষকের চেয়ে মধ্যস্বত্বভোগীরা বেশি নেয়। তারাই দালানকোঠা বানায়, আর কৃষক থাকে কুঁড়েঘরে। এই সিন্ডিকেট ভাঙার দায়িত্ব সবার।”

তিনি আরও সতর্ক করে বলেন, “যার যে দায়িত্ব সে যদি ঠিকভাবে পালন না করে, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, মানিকগঞ্জ জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা. ইয়াসমীন খাতুন, মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সানজিদা জেসমিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রবীআহ নূরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কৃষি মন্ত্রণালয় বাস্তবায়িত ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি প্রকল্পের আওতায় সারাদেশে ১০০টি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে। এর অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো মানিকগঞ্জের মেদুলিয়া সমন্বিত কৃষক উন্নয়ন সংঘকে মিনি কোল্ড স্টোরেজের চাবি হস্তান্তরের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

ইএইচ

Link copied!