ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কাকরাইলে জাপা ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ, সেনাবাহিনী মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৯, ২০২৫, ০৮:৪২ পিএম

কাকরাইলে জাপা ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ, সেনাবাহিনী মোতায়েন

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। 

এ ঘটনায় সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

জাপার নেতাকর্মীরা অভিযোগ করেছেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালিয়েছেন। 

অন্যদিকে, গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।

এ ঘটনা শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঘটেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার।

বলেন, “সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।”

গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, “আমাদের আজকের বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের দোসরদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে প্রতিবাদ। কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ শেষে পল্টন জিরো পয়েন্ট থেকে নাইটেঙ্গেল মোড়া যাওয়ার পথে জাতীয় পার্টির কার্যালয় পার হওয়ার সময় পেছন থেকে আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। তখন অফিসের সামনে প্রায় ৩-৪ শতাধিক লোক অবস্থান করছিল। আমাদের ধারণা, জাতীয় পার্টি ছাড়াও সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা উপস্থিত ছিলেন।”

তিনি আরও বলেন, “এই ঘটনায় আমাদের ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে অনেককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”

ইএইচ

Link copied!