ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টা

সুষ্ঠু নির্বাচন নির্ভর করে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৩১, ২০২৫, ০৫:৫৭ পিএম

সুষ্ঠু নির্বাচন নির্ভর করে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপর

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ হবে তা নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে।

রোববার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেন। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক কার্যকলাপ এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়সমূহ আলোচনা করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ফ্যাসিস্ট সরকার পতনের পর রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখা প্রয়োজন। জাতীয় স্বার্থের জন্য দলগুলোকে তাদের স্বার্থ ও ক্ষুদ্র স্বার্থ পরিত্যাগ করে ঐক্য রক্ষা করতে হবে। এই ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিস্ট দোসররা বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে পারে।”

তিনি আরও বলেন, নির্বাচনে জনগণের অবাধ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। সবার সহযোগিতায় অন্তর্বর্তী সরকার একটি অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন দিতে সক্ষম হবে।

সাংবাদিকদের পুলিশ নিষ্ক্রিয়তার বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশ যদি আগেভাগে অ্যাকশন নিত, তখনও বলা হতো তারা ‘ওভার’ করছে। আমাদের লক্ষ্য আগুন লাগার আগেই কার্যক্রম নেওয়া। তবে গতকাল যে আগুন লাগল, তখনও পুলিশ পদক্ষেপ নেয়। বর্তমানে দায়িত্ব গ্রহণের পর ১২৩টি সংগঠনের কারণে ১,৪০৬টি অবরোধ ঘটেছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করছে।”

ইএইচ

Link copied!