ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

‘নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টা হবে’

বিশেষ প্রতিবেদক

বিশেষ প্রতিবেদক

সেপ্টেম্বর ২, ২০২৫, ০৯:১৯ পিএম

‘নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টা হবে’
যমুনায় সাত দল ও এক সংগঠনের সঙ্গে বৈঠকের পর দলগুলোর নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার বিকাল সোয়া ৫টায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সাতটি রাজনৈতিক দল এবং একটি সংগঠনের সঙ্গে বৈঠকে বসে নির্বাচনের পরিবেশকে ঘিরে সতর্ক করেছেন। বৈঠকটি দেড় ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠকে অংশ নেন এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা।

প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে তার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে যারা বাধা দিতে চায়, তারা নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টা করবে। কিছু কিছু লক্ষণ ইতোমধ্যেই দেখা যাচ্ছে।”

তিনি আরও বলেন, “নির্বাচন ফেব্রুয়ারি ২০২৬-এর প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। যারা ভোট দিতে পারেননি বা পূর্বে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তাদেরও এবার ভালো অভিজ্ঞতা দিতে হবে। কেউ যেন বলতেই না পারে যে ভোট দিতে দেওয়া হয়নি।”

প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, নির্বাচনকে সফল ও সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এছাড়া নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।

ইএইচ

Link copied!