ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৩ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৬:৫৪ পিএম

৩ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের

তিন দফা দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। 

বুধবার বিকাল ৫টায় পল্টন মোড় অবরোধ করার কথা জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। 

তিনি জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে দাবিতে পল্টন মোড় অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। 

এর আগে গত শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করে। 

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বেশ কয়েকজন নেতা-কর্মী। 

পরে গুরুতর আহত নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজের আইসিউতে রাখা হয় এবং তিন দিন পর তাকে কেনিনে স্থানান্তর করা হয়। 

উন্নত চিকিৎসার জন্য নুরুকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

ইএইচ

Link copied!