ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঢামেকে কারাবন্দী যুদ্ধাপরাধী ওবায়দুল হক আবু তাহেরের মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৫:৩২ পিএম

ঢামেকে কারাবন্দী যুদ্ধাপরাধী ওবায়দুল হক আবু তাহেরের মৃত্যু

নেত্রকোনা জেলার মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ওবায়দুল হক ওরফে আবু তাহের (৭০) ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কারাসুত্রে জানা যায়, মৃত আবু তাহেরের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়। গত ৩১ জুলাই কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কারা চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হরা হয়। তার কয়েদী নম্বর ৮৩৫৩/এ।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ১২ আগস্ট নেত্রকোনা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জেএইচআর

Link copied!