ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কড়াইল বস্তিতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৫, ০৬:০৯ পিএম

কড়াইল বস্তিতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ ও উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। 

নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ৯ অক্টোবর (বৃহস্পতিবার) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সিমন সরকারের নেতৃত্বে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৪-এর আওতাধীন গুলশান সংলগ্ন কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজ বৈরী আবহাওয়ার মধ্যে নিজে উপস্থিত থেকে উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন, জরুরি দিক নির্দেশনা প্রদান করেন এবং বিভিন্ন গ্রাহকের আঙ্গিনায় অবৈধ সংযোগের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণা চালান।

কড়াইল বস্তিতে উচ্ছেদ অভিযানে দেখা যায়, একশ্রেনীর অসাধু লোকজন অবৈধভাবে পুকুরের পানি বা ম্যানহোলের ভিতর দিয়ে জিআই পাইপ, কয়েল পাইপ ও প্লাস্টিক পাইপ ব্যবহার করে গ্যাস সংযোগ গ্রহণ করেছে।

অভিযানে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়

রোড-৩৪, গুলশান-২: গ্রাহকের সার্ভিস লাইন থেকে প্লাস্টিক পাইপের মাধ্যমে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে ১০০ ফুট পাইপ অপসারণ।

রোড-৩৩, গুলশান-২: একজন গ্রাহকের সার্ভিস লাইন থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে আনুমানিক ২০০ ফুট পাইপ অপসারণ।

রোড-৩২, গুলশান-২: গ্রাহকের সার্ভিস লাইন থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে আনুমানিক ৭০ ফুট পাইপ অপসারণ।

রোড-২৩/সি, গুলশান-২: গ্রাহকের সার্ভিস লাইন থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে আনুমানিক ১৩০ ফুট পাইপ অপসারণ।

গুলশাল লেক ভিউ হোটেল: মিটার বিহীন আবাসিক রাইজার থেকে ২৫ ঘনফুট স্টার বার্নার ২টি এবং ২১ ঘনফুট মডিফাইড ডাবল চুলা ২টি সহ মোট ৯২ ঘনফুট বাণিজ্যিকভাবে গ্যাস ব্যবহারের কারণে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক ৬০,০০০/- টাকা নগদ জরিমানা আদায় এবং সংযোগ বিচ্ছিন্ন। এ সময় ১টি রেগুলেটর ও আনুমানিক ৫০ ফুট প্লাস্টিক পাইপ অপসারণ।

গাওসুল আজম মসজিদ (গুলশান মহাখালী রোড সংলগ্ন), ১৫ নম্বর রোড: পুলিশ বক্সের সাথে সংযুক্ত সার্ভিস লাইনের মাধ্যমে কড়াইল বস্তিতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে আনুমানিক ১৫০ ফুট প্লাস্টিক পাইপ অপসারণ।

উল্লেখ্য, অভিযানের মাধ্যমে অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে গ্যাস নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

ইএইচ

Link copied!