ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নিরাপত্তার চাদরে বিমানবন্দর, ৫ হাজার পুলিশ মোতায়েন

বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

অক্টোবর ১৮, ২০২৫, ০৯:২২ পিএম

নিরাপত্তার চাদরে বিমানবন্দর, ৫ হাজার পুলিশ মোতায়েন

আগুনের ঘটনার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য পাঁচ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার রাতে ঘটনাস্থলে এসে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ হাজারেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া উত্তরা বিভাগের ছয়টি থানার পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র‌্যাব ও বিজিবির সদস্যরাও সমন্বিতভাবে কাজ করছেন।”

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়ে তিনি আরও বলেন, “কার্ডধারী ছাড়া অন্য কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। আমরা পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি, যাতে কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।”

শনিবার দুপুর সোয়া ২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে। এসময় ঢাকামুখী ফ্লাইটগুলোকে চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের জন্য পাঠানো হয়।

ইএইচ

Link copied!