ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হাতিরঝিলে ইস্পাহানী বালিকা স্কুলের সামনে ককটেল বিস্ফোরণ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ০১:৫৫ পিএম

হাতিরঝিলে ইস্পাহানী বালিকা স্কুলের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর হাতিরঝিল এলাকায় ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সকাল ৭টা ৫০ মিনিটে ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ডিএমপি বলছে, ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গেটের সামনে ফ্লাই ওভারের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। তা বিস্ফোরিত হয়। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তবে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে ডিএমপির দেওয়া বার্তায় কিছুই জানানো হয়নি।

এর আগে গতকাল সোমবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেওয়া হয়েছে বাসে আগুনও।

এমনকি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা আলম এশিয়া পরিবহন নামে একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা অবস্থায় চালক জুলহাস মিয়া পুড়ে অঙ্গার হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

জেএইচআর

Link copied!