ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টা

গণহত্যার রায় নিয়ে শঙ্কা নেই

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৩, ২০২৫, ০৬:১৫ পিএম

গণহত্যার রায় নিয়ে শঙ্কা নেই

গণহত্যা মামলার রায় নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “গণহত্যার রায় নিয়ে কোনো শঙ্কা নেই। আল্লাহর ইচ্ছায় কোনো শঙ্কা নেই।”

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা কতটা সহজ হবে— জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনাদের সবার সহযোগিতা থাকলে কাজটা অবশ্যই সহজ হবে।”

লকডাউন পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, “রাস্তা তো ফাঁকা না। ফাঁকা থাকলে আপনারা সবাই আসলেন কিভাবে? অনেক সময় প্রচারের কারণে নানা কথা ওঠে, কিন্তু বাস্তবে বড় কোনো সমস্যা হয়নি। দু-একটা ছোটখাটো ঘটনা ঘটেছে, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি।”

ইএইচ

Link copied!