ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রাজধানীর বায়তুল মোকাররমে বৈদ্যুতিক খুটিতে আগুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২১, ২০২৫, ০৮:১৮ পিএম

রাজধানীর বায়তুল মোকাররমে বৈদ্যুতিক খুটিতে আগুন

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের একটি পিলারের ভেতরের খুটিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। 

ফায়ার সার্ভিসের চেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহত ঘটেনি।

শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পিলারের ভেতরের বৈদ্যুতিক খুটির দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা দেখা দিলে মসজিদে থাকা মুসল্লি ও আশপাশের মানুষজন দ্রুত নিরাপদ স্থানে সরে যান। 

খবর পেয়ে মসজিদের নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালালেও আগুন বাড়তে থাকায় তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, পিলারের ভেতরে থাকা একটি বৈদ্যুতিক খুটিতে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আগুন মসজিদের মূল কাঠামোতে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ইএইচ

Link copied!