ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২২, ২০২৫, ১১:৩৬ পিএম

মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মহাখালী এলাকায় (গুলশান-বাড্ডা লিংক রোড) একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মহাখালী খাজা টাওয়ারের সামনে বৈশাখী পরিবহনের একটি চলন্ত বাসে এই আগুন লাগার ঘটনা ঘটে।

শনিবার রাত ৯টা ১০ মিনিটে কে বা কারা ওই বাসটিতে আগুন দেয়। তবে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়। 

এ বিষয়ে জানতে তেজগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে যোগাযোগ করা হলে ডিউটি অফিসার জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আমাদের কন্ট্রোল রুমকে জানানো হয়। আমরা প্রস্তুতি নেওয়ার পর ওই স্থানে কর্মরত পুলিশের একজন উপপরিদর্শকের মাধ্যমে জানতে পারি আগুন স্থানীয়দের সহযোগিতায় নিভিয়ে ফেলা হয়েছে। তবে আমরা প্রস্তুত ছিলাম।

বনানী থানার ওসি মো. রাসেল সারোয়ার বলেন, গুলশান-বাড্ডা লিংক রোডে এই আগুনের ঘটনা ঘটে। চলন্ত বাসে আগুন কিভাবে লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহত নেই।

ইএইচ

Link copied!