ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
তথ্য উপদেষ্টা

খালেদা জিয়ার অবস্থা ভালোর দিকে, তারেক রহমানকে ফেরাতে প্রস্তুত সরকার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১, ২০২৫, ১২:১৬ এএম

খালেদা জিয়ার অবস্থা ভালোর দিকে, তারেক রহমানকে ফেরাতে প্রস্তুত সরকার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা কিছুটা ভালোর দিকে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরার ব্যাপারে সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

রোববার রাতে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান উপদেষ্টা।

মাহফুজ আলম বলেন, "আমি ব্যক্তিগত উদ্যোগে বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলাম। তিনি দেশের জন্য যে অবদান রেখেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, সে কারণে দেশবাসীর সঙ্গে আমিও তাঁর সুস্থতা কামনায় দোয়া চেয়েছি।"

তিনি আরও বলেন, "চিকিৎসকদের সঙ্গে যে আলোচনা হয়েছে, তাতে জেনেছি গত কয়েকদিনের মতোই তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে, কিছুটা ভালোর দিকে আছেন। সামনে তিনি আরও ভালো হবেন, চিকিৎসকরা সেই আশা করছেন।"

গণতান্ত্রিক রূপান্তরের পথে খালেদা জিয়াকে খুব প্রয়োজন উল্লেখ করে তিনি আরও বলেন, "তাঁর ত্যাগ এবং অবদানের কারণে সামনের দিনে বাংলাদেশ বিনির্মাণ তিনি দেখে যাবেন, সেই প্রত্যাশা রাখি। কারণ, গণতান্ত্রিক রূপান্তরে যারা জুলাই অভ্যুত্থানে অবদান রেখেছে তাঁদের নিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা।"

এ সময় তারেক রহমানের দেশে ফেরার ইস্যুতে সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত আছে বলেও জানান তথ্য উপদেষ্টা।

Link copied!