ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৯:২০ পিএম

হাদির হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের ছোট ভাইয়ের (সাদিক কায়েম) প্রতিটি দাবি যৌক্তিক। এর আগেও আমরা আপনাদের সামনে বলেছি, এই পদক্ষেপগুলো আরও বেগবান করতে হবে। আমরা তাদের এই যৌক্তিক দাবিগুলো অবশ্যই বাস্তবায়ন করব।”

তিনি আরও বলেন, “আমাদের ওসমান হাদি এখন অসুস্থ। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন, এজন্য দোয়া কামনা করছি।”

ওসমান হাদীর হত্যাচেষ্টাকারীরা দেশে আছে নাকি পালিয়ে গেছে— এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “সবকিছু তো এখানে বলা যাবে না।”

ইএইচ

Link copied!