ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:০৪ পিএম

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর আমতলী এলাকার একটি ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। 

শুক্রবার সন্ধ্যা ৭টা ৭ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাসেল ফারুক বলেন, আমতলী এলাকায় একটি বহুতল ভবনে সন্ধ্যা ৭টা ৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ইএইচ

Link copied!