ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

খিলগাঁওয়ে কাভার্ড ভ্যানচাপায় কলেজশিক্ষার্থী নিহত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৪, ২০২৬, ১২:০৮ পিএম

খিলগাঁওয়ে কাভার্ড ভ্যানচাপায় কলেজশিক্ষার্থী নিহত

রাজধানী ঢাকার খিলগাঁওয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাহারোজ আরেফিন গালিব (১৯) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে খিলগাঁও নাগদারপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত গালিব ঢাকা ইম্পেরিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পিরোজপুর সদর উপজেলার শামসুল আরেফিনের একমাত্র সন্তান। তাঁর বাবা বর্তমানে কুয়েত প্রবাসী।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ইফতারের পর গালিব তাঁর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। বনশ্রীতে নিজ বাসায় ফেরার পথে নাগদারপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। ভ্যানটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, খিলগাঁও থানা পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

বাবা-মায়ের একমাত্র সন্তানকে হারিয়ে গালিবের পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

জেএইচআর

Link copied!