ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ০১:০১ পিএম

রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর গুলশান এলাকায় শামীম সালিম কাশিম নামে এক বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান।

পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় ওই বিদেশি নাগরিককে উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে এবং নিহত ব্যক্তি কোন দেশের নাগরিক—সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এএন

Link copied!