ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, যাত্রীকে ছুরিকাঘাত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৯, ২০২৬, ১১:৫৫ এএম

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, যাত্রীকে ছুরিকাঘাত

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনে ছিনতাইয়ের ঘটনায় ওমর ফারুক শাওন (২৬) নামে এক যাত্রী ছুরিকাঘাতে আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাতে জানা যায়, শাওন একটি ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করেন। তিনি গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনে ওঠেন। ট্রেনটি স্টেশন ছাড়ার পরপরই চারজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। এ সময় তারা তার পেটে ছুরিকাঘাত করে এবং সঙ্গে থাকা নগদ তিন হাজার টাকা ছিনিয়ে নেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত শাওনের শ্বশুর নাহিদ হাসান জানান, শাওন গাজীপুরের মৌচাক এলাকার ইউসুফ সরদারের ছেলে। ঘটনার পর তার পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন।

এএন

Link copied!