ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হামে মৃত শিশুদের স্মরণে শাহবাগে গায়েবানা জানাজা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৬:১৩ পিএম

হামে মৃত শিশুদের স্মরণে শাহবাগে গায়েবানা জানাজা

দেশে হামের প্রাদুর্ভাব ও এর উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মহল। এই পরিস্থিতিতে মৃত শিশুদের স্মরণে রাজধানীর শাহবাগে গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর শাহবাগে ‘বিক্ষুব্ধ জনতা’ ব্যানারে কয়েকজন ব্যক্তি এই গায়েবানা জানাজায় অংশ নেন। এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

জানাজা শেষে আয়োজকরা স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তারা সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে হাম নিয়ন্ত্রণের আহ্বান জানান।

এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। সেগুলোতে লেখা ছিল-‘স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করতে জরুরি সংস্কার প্রয়োজন,’ ‘স্বাস্থ্য খাতে দুর্নীতির সুষ্ঠু তদন্ত করতে হবে’ এবং ‘হাম আক্রান্তদের চিকিৎসা বিনামূল্যে নিশ্চিত করতে হবে।’

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও এর উপসর্গে আরও ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত দেশে হামজনিত শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।

এম জি

Link copied!