ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৩, ২০২৬, ১২:২২ এএম

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার সকালে ঢাকা জেলার কেরানীগঞ্জের কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট ফিডারসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সদর দপ্তরের আওতাধীন ভাংনা, মুসলিমবাগ, মুক্তির বাগ, বরিশুর, ব্রাহ্মণকিত্তা, জিয়া নগর, খোলামোড়া, ভাড়ালিয়া ও নবাব চর এলাকায় এ সময় বিদ্যুৎ থাকবে না। পাশাপাশি আগানগর উপকেন্দ্রের সব ফিডারেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আটিবাজার এলাকার বামনসুর, ওয়াসপুর, আরশিনগর, জয়নগর, দেউলি, চণ্ডিপুর ও ঘাটারচর এলাকাতেও একই সময়ে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নিরাপদ ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এই কাজ করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এম জি

Link copied!