ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বৃষ্টি নিয়ে সুখবর, কমতে পারে তাপপ্রবাহ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৩, ২০২৬, ০৬:২৪ পিএম

বৃষ্টি নিয়ে সুখবর, কমতে পারে তাপপ্রবাহ

জুনের শুরুতেই দেশের বিভিন্ন এলাকায় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানী ঢাকাসহ অন্তত ৪০টি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। প্রচণ্ড রোদ ও গরম বাতাসে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে, পাশাপাশি হিটস্ট্রোকসহ নানা স্বাস্থ্যঝুঁকিও দেখা দিচ্ছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির মতো মনে হয়েছে। ফলে প্রয়োজন ছাড়া মানুষজন বাইরে বের হওয়া কমিয়ে দিয়েছে, আর যারা বের হচ্ছেন তারা ছাতা, টুপি ও পানির ওপর নির্ভর করছেন।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পাশাপাশি এল নিনোর প্রভাবেও তাপমাত্রা কিছুটা বেশি থাকছে। তবে সুখবর হলো, বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। এতে ধীরে ধীরে তাপপ্রবাহ কমে জনজীবনে স্বস্তি ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।

এম জি

Link copied!