ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি খায়ের, সাধারণ সম্পাদক নুর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২, ২০২৬, ১১:১৯ এএম

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি খায়ের, সাধারণ সম্পাদক নুর

বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক আমার সংবাদ-এর প্রতিনিধি মোহাম্মদ আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি ক্যাম্পাস-এর প্রতিনিধি নুর ইসলাম নির্বাচিত হয়েছেন।

বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুপুর ১২টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যদের উপস্থিতিতে ভোটগ্রহণ শেষে বিকেল ৩টায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নবনির্বাচিত এই কমিটিতে সহ-সভাপতি পদে মো. আল শাহরিয়া সুইট (দৈনিক প্রতিদিনের কাগজ), সাংগঠনিক সম্পাদক পদে নাইমুর রহমান ইমন (ক্যাম্পাস টাইমস) এবং দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. হৃদয় (দূরবীন নিউজ ও দ্যা ডেইলি পোস্ট) নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তালহা (এডুকেশন টাইমস)।

এবারের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ডিআইইউসাসের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির উপদেষ্টা মুছা মল্লিক ও মাহমুদুল হাসান।

সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান বলেন, অত্যন্ত চমৎকার ও অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন এই নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেএইচআর

Link copied!