ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ১২:৫১ পিএম

বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আয়োজকরা। এ উপলক্ষে অনুষ্ঠানস্থল বর্ণিল সাজে সজ্জিত করা হয়।

অনুষ্ঠানে বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ মন্ত্রিসভার সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।

এর আগে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, রাজধানীতে পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলার পাশাপাশি দেশের ৭টি বিভাগীয় সদরে ১৫ দিনব্যাপী, ৫৬টি জেলা সদরে ৭ দিনব্যাপী এবং ২৯টি উপজেলায় ৩ দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হবে। এবারের বৃক্ষমেলায় মোট ১২০টি স্টল থাকবে।

তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং ‘স্মার্ট ফরেস্ট্রি’ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এম জি

Link copied!