ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

১০০ কেজি ওজনের সামদ্রিক শুশুক দেখতে জনতার ভিড়

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ৩১, ২০২২, ০৩:৩৪ পিএম

১০০ কেজি ওজনের সামদ্রিক শুশুক দেখতে জনতার ভিড়

টাঙ্গাইলের নাগরপুরের ধলেশ্বরী নদী থেকে বরশিতে ধরা পড়েছে ১শ কেজি ওজনের বিরল প্রজাতির সামদ্রিক মাছ শুশুক। সমুদ্রের দূর্লভ মাছ নদীতে ভেসে লোকালয়ে আসায় স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক কৌতুহল দেখা দিয়েছে। এক নজর শুশুক মাছটি দেখতে হাজার হাজার উৎসক জনতা ভিড় করছে।

রোববার (৩১ জুলাই) ভোর সকালে উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া ধলেশ্বরী নদীতে সেন্টু নামের এক যুবকের বরশিতে ধরা পড়ে এ শুশুকটি। সেন্টু উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের আমজাদ আলীর ছেলে।

এলাকাবাসী জানান, রোববার ভোরে উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গলিয়া এলাকায় ধলেশ্বরী নদীতে সেন্টু নামে এক যুবক সন্ধারাতে বোয়াল মাছ মারা বরশি (জিয়ালা বরশি) নদীতে ফেলে আসে। বরশি ফেলার পর ছোট একটি বোয়াল মাছ  বরশিতে আটকে যায়। ওই যুবক মাছটি খুলে আনার জন্য উদ্দ্যোত হয়। এসময় আকস্মিক ভাবে বিশাল আকৃতির শুশুক মাছ বরশিতে আটকে যাওয়া বোয়াল মাছকে গিলতে গিয়ে আটকে যায়। পরে সেন্টু মাছটি দেখে ভয় পেয়ে ডাক চিৎকার করতে থাকে। এসময় তার চিৎকার শুনে নদী পাড়ের লোকজন ঘটনা স্থলে ছুটে আসে। স্থানীয় জনতার সহায়তায় মাছটি ডাঙ্গায় তুলে আনা হয়। এরপর শুশুক মাছটি স্থানীয় জাঙ্গালীয়া ভোর বাজারে নেয়া হয়। মুহুর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে আশ-পাশের লোকজন সহ দূরদুরান্ত থেকে হাজারো মানুষ শুশুক মাছটি দেখতে সেখানে ভির জমায়।

এদিকে এলাকার লোকজন জানান,  মাছটি ১৫ হাজার টাকায় সেন্টুর কাছ থেকে কিনে নেন এলাকাবাসী।

নাগরপুর উপজেলা মৎস্য অফিসার মাছুম বিল্লাহ বলেন, মাছটি বিলুপ্তির পথে। এটি সংরক্ষিত প্রাণী। যদি জীবিত থাকতো তাহলে আমরা উদ্বার করে অবমুক্ত করতাম।

কেএস 
 

Link copied!