ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফরিদপুরে কুমার নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৪:২৩ পিএম

ফরিদপুরে কুমার নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের টোংরাইল গ্রামে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকালে কুমার নদীতে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায়, নৌকা বাইচ দেখতে দুপুর থেকে শত শত দর্শনার্থীদের ঢল নামে কুমার নদীর দুই পাড়ে টোংরাইল গ্রাম এলাকায়। আশেপাশ ও দূর-দূরান্ত থেকে নারী পুরুষসহ সব বয়সী মানুষ নৌকা বাইচ দেখতে নদী পাড়ে জড়ো হন। বাইচে বিভিন্ন এলাকা থেকে ছোট বড় সুসজ্জিত ৩ টি নৌকা নিয়ে অংশ নেন প্রতিযোগিরা। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বাদ্যযন্ত্রের তালে তালে মাঝি-মাল্লার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে ছন্দ মাতিয়ে তোলে পুরো এলাকা। নদীর পাড়ে দাঁড়িয়ে শত শত নারী পুরুষ এ দৃশ্য উপভোগ করেন।

এদিকে, নৌকাবাইচ দেখাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় পার্শ্ববর্তী কদমি ও নড়াইল গ্রামের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।

স্থানীয় ইউপি সদস্য মোঃ মিরাজ মৃধা জানান, এলাকায় কোথাও পানি নেই। অন্যান্যবার খাল-বিলে,মাঠে-ঘাটে পানি থাকে। এবার এই কুমার নদীতে কোনমতে পানি আছে। গ্রামটিতে হিন্দু সম্প্রদায়ের বসবাস। বিশ্বকর্মা পূজা উপলক্ষে দীর্ঘদিন ধরে প্রতিবছর নৌকা বাইচ ও গ্রাম্য মেলা বসে। তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রামের মধ্যে মারামারির সৃষ্টি হয়। এতে ৫/৬ আহত হন। পরে স্থানীয়দের উদ্যোগে মিমাংসা করা হয়েছে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, নৌকা বাইচের ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএস 

Link copied!