ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সুনামগঞ্জে আ’লীগ নেতার শান্তি-উন্নয়ন সভা ও মটরসাইকেল মহড়া

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২১, ২০২৩, ০১:২৯ পিএম

সুনামগঞ্জে আ’লীগ নেতার শান্তি-উন্নয়ন সভা ও মটরসাইকেল মহড়া

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে দিরাই-শাল্লা ২ আসনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহি সদস্য প্রদ্যুৎ কুমার তালুকদার মোটরসাইকেলের মহড়া ও শান্তি-উন্নয়ন সভা করেছেন।

রোববার (১৯ নভেম্বর) দিরাই উপজেলার কর্ণ গাঁও এলাকা থেকে বিশাল মোটরসাইকেল মহড়া শুরু করেন তিনি। পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে মোটরসাইকেল মহড়া এসে থামে থানা পয়েন্টে। এ সময় প্রদ্যুৎ কুমার দিরাই থানা পয়েন্টের বাগানবাড়ি সেন্টারে শান্তি ও উন্নয়ন সভায় শতশত মানুষের সমাবেশস্থলে তফসিল ঘোষণাকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

জেলা আওয়ামীলীগ নেতা প্রদ্যুৎ কুমার বলেন, ‍‍`দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে স্বাগত জানাই। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করে পুনরায় সরকার গঠনের মাধ্যমে দিরাই-শাল্লাকে একটি সমৃদ্ধশালী উপজেলা হিসেবে গড়তে আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।‍‍`

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‍‍`আমিও মনোনয়ন প্রত্যাশী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই জনপদের মানুষের ভাগ্য উন্নয়নে যাকেই মনোনয়ন দেবেন, দলের হয়ে তার জন্য কাজ করবো।‍‍`

তিনি আরও বলেন, ‍‍`আপনারা জাতির জনক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্য দোয়া করবেন।আমরা চাই তিনি সারাজীবন আমাদের প্রধানমন্ত্রী হিসেবে পাশে থেকে ভাগ্য উন্নয়নে আরও এগিয়ে নিয়ে যাক।‍‍`

এ সময় তিনি আওয়ামিলীগের উন্নয়ন কর্মকাণ্ড প্রজেক্টরের মাধ্যমে সকলের কাছে তুলে ধরেন। এবং কেন আওয়ামিলীগ সরকারকে পূনরায় ভোট দিয়ে নির্বাচিত করবেন সেদিক গুলো নিয়ে আলোচনা করেন।

তিনি আরও বলেন, ‍‍`বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ মানুষ প্রত্যাখ্যান করেছে। অবরোধের নামে তাদের নৈরাজ্য ঠেকাতে আমরা মাঠে রয়েছি। শেখ হাসিনার রাজপথ আমরা নিরাপদ রাখব।’

এ সময় সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের সাবেক অধ্যাপক মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে ও দিরাই কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিটু তালুকদার দিপুর সঞ্চাচলনায় বক্তব্য রাখেন, রফিনগর ইউনিয়ন যুবলীগ নেতা প্রদীপ দাস, দিরাই উপজেলা ছাত্রলীগ নেতা জয়ন্ত সামন্ত, সিলেট বিভাগের মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সদস্য  পীযুষ কান্তি তালুকদার, সিলেট মহানগর ৮ং ওয়ার্ডের সহসভাপতি রতি রঞ্জন দাস, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি নীলপদ্ম রায় প্রান্ত, দিরাই উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মকসুদ আলম, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অমর চক্রবর্তী প্রমুখ।

আরএস

Link copied!