ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাতিয়ায় দিঘিতে মিলল ৪০ কেজি কোরাল মাছ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

মে ১৭, ২০২৪, ০৫:৫১ পিএম

হাতিয়ায় দিঘিতে মিলল ৪০ কেজি কোরাল মাছ

নোয়াখালীর হাতিয়া উপজেলার কমলার দিঘিতে ধরা পড়েছে তিনটি বিশাল আকৃতির কোরাল মাছ। যেগুলোর ওজন ৪০ কেজি। মাছগুলো দিঘি থেকে ধরার পর তাৎক্ষণিক ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়। বড় মাছটির ওজন ২০ কেজি আর বাকি দুই মাছসহ তিনটি মাছের ওজন মোট ৪০ কেজি।

শুক্রবার সকালে চর ঈশ্বর ইউনিয়নের কমলার দিঘিতে জাল ফেললে কোরাল মাছগুলো উঠে আসে। কমলার দিঘি বর্তমানে উপজেলার পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি যা চর ঈশ্বর ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে চর ঈশ্বর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আজাদ অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে দিঘিতে জাল ফেলেন। জাল ফেলার খবর পেয়ে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস চাকমাও।

প্রথমবার জাল ফেললে মাছগুলো জাল কেটে বের হয়ে যায়। ফের আবার জাল ফেললে একসঙ্গে তিনটি বিশাল আকৃতির কোরাল মাছ ধরা পড়ে। মাছগুলো রিপন ব্যাপারী এক হাজার টাকা কেজি দরে ৪০ হাজার টাকায় কিনে নেন। এ সময় কোরাল মাছ দেখতে উৎসুক জনতা ভিড় জমান।

চর ঈশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামরুল ইসলাম মহব্বত বলেন, কমলার দিঘিটি আমাদের ইউনিয়ন পরিষদের অধীনে আছে। আজ সকালে দুইবার জাল ফেলে তিনটি এক মণ ওজনের কোরাল মাছ পাওয়া যায়। মাছগুলো এক হাজার টাকা কেজি দরে ৪০ হাজার টাকায় কিনে নেন রিপন ব্যাপারী। 
চর ঈশ্বর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আজাদ বলেন, দিঘির পানি কমে আসলে প্রতিবছর এভাবে জাল ফেলে মাছ ধরা হয়। মাছ বিক্রি করে সে টাকা ইউনিয়ন পরিষদের কোষাগারে জমা রাখা হয়। বিশাল আকৃতির মাছ হওয়ায় ভালো দাম পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস চাকমা বলেন, আমরা জানি সাগরে বড় বড় কোরাল পাওয়া যায়। পুকুরে যে বিশাল কোরাল মাছ হয় তা আমি আজকেই প্রথম দেখলাম। মাছগুলো দেখলে যে কারো মন ভরে যাবে।

ইএইচ

Link copied!