ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিজ বাড়িতে সমাহিত হলেন জবি শিক্ষার্থী সাজিদ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

আগস্ট ১৫, ২০২৪, ০৭:০৪ পিএম

নিজ বাড়িতে সমাহিত হলেন জবি শিক্ষার্থী সাজিদ

নিজ বাড়িতে সমাহিত হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শহিদ ইকরামুল হক সাজিদ। এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট মিরপুরে গুলিবিদ্ধ হন তিনি। ১০ দিন চিকিৎসা শেষে বুধবার (১৪ আগষ্ট) মারা যান জবির এই শিক্ষার্থী।

বুধবার প্রথমে সম্মিলিত সামরিক হাসপাতালে প্রথম জানাযা ও কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের উপস্থিতিতে দ্বিতীয় জানাযা শেষে গ্রামের বাড়ি টাঙ্গাইলে নেয়া হয় সাজিদের মরদেহ। সেখানে তৃতীয় জানাযা শেষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১০ টার পর নিজ বাড়িতে সমাহিত করা হয় সাজিদকে।

টাঙ্গাইলে জানাযা পড়ান সাজিদের বাবা নিজেই। সমাহিত করার পর তার কবর জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেন সবাই। এ সময় উপস্থিত ছিলেন অন্তবর্তী সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকেরসহ অন্যান্যরা জানাযায় উপস্থিত ছিলেন।

এদিকে একমাত্র ছেলের মৃত্যুতে শোকে বিভোর সাজিদের মা, তার কান্না থামছেই না। বারবার আহাজারি করে বলছেন, ‍‍`আমার ছেলেকে ঘরে আনতে পারলাম না গো, ওইখানে সবাই রেখে আসছে। আমার বাবা আমাকে আম্মু বলেও ডাক দিলো না, যাবার সময় বলছিল আম্মু কিছুই হবে না। আমার একটা মাত্র বাবা, আমার বাবা তো আমার কাছে দোয়া নিয়া গেছিলো, আমার বাবারে বাসায় নিতে পারলাম না গো, আমি কেমনে দুনিয়াতে বাঁচমুগো।‍‍`

সাজিদের মৃত্যুর পর শেখ হাসিনার ফাঁসি চেয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘ফ্যাসিজমের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, টু জিরো টু ফোর, ফ্যাসিজম নো মোর, বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’সহ নানা স্লোগান দিতে থাকেন।

আরএস

Link copied!