ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রৌমারী সীমান্তে ৮ বাংলাদেশি আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৪, ০৬:১২ পিএম

রৌমারী সীমান্তে ৮ বাংলাদেশি আটক

অবৈধ অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্তে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার ভোররাতে মোল্লার চর সীমান্তের পিলার ১০৬১-৩ এস এর ফকিরপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বিজিবির নায়েক সুবেদার মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মধ্য বরিশাল গ্রামের মৃত আক্কেল আলী হাওলাদারের ছেলে চাঁন মিয়া (৫৬), একই উপজেলার সন্ন্যাসী গ্রামের মৃত হাশেম মল্লিকের ছেলে জামাল মল্লিক (৬৮), হুগতপাতি গ্রামের বারেক সিকদারের ছেলে জাকারিয়া শিকদার (১৮), পলিটিক্স গ্রামের আব্দুর রশিদের ছেলে রেজাউল শিকদার (২০), গাবতলা গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে নুরুল ইসলাম (৪৩), শরনখোলা উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের আব্দুল লতিফের ছেলে রাসেল (৩২), কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার খাটিয়ামারী গ্রামের সোবহান হোসেনের ছেলে ফরহাদ (৩৫), খাটিয়ামারী গ্রামের মৃত আলহাজ নঈম উদ্দিনের ছেলে  জাকিরুল হক (৪৫)।

মোল্লারচর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সিরাজুল ইসলাম বলেন, ভোররাতে টহলরত অবস্থায় ভারত থেকে অবৈধ ভাবে অনু প্রবেশের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পাই তারা বাংলাদেশের বিভিন্ন উপজেলার বাসিন্দা। এঘটনার পর সীমান্তে আরো টহল জোরদার করা হয়েছে।  

এবিষয়ে রৌমারী থানার (ওসি) মামুনুর রশিদ বলেন, বিজিবি কর্তৃক সীমান্তে ৮ জন বাংলাদেশিকে আটকের বিষয়ে বিজিবি আমাদের এখনো জানায়নি’ তবে আমরা আটকের বিষয়টি শুনেছি।

ইএইচ

Link copied!