ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ককটেল ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

ডিসেম্বর ৩, ২০২৪, ০১:১৯ পিএম

ককটেল ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই করেছে।

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের আন্দারমানিক রোডে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী সাইফুল ইসলামকে (৪৫) স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী সাইফুল ইসলাম উপজেলার সফিপুর রঙ্গার টেক এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে পেশায় একজন বিকাশ ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতের বেলায় দোকান বন্ধ করে টাকার ব্যাগ হাতে বাসায় ফিরছিলেন সাইফুল। সফিপুরের আন্দারমানিক রোডের সাউথ ব্রিজ স্কুলের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থলে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান,বিকাশ ব্যবসায়ী সাইফুলকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিআরইউ

Link copied!