ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঘাইছড়িতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

সেপ্টেম্বর ২, ২০২৫, ০৬:২৩ পিএম

বাঘাইছড়িতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবীব উল্লাহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, হেডম্যান-কার্বারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। 

মঙ্গলবার সভা আয়োজন করে উপজেলা প্রশাসন এবং অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান-কার্বারী, ইউপি মেম্বার এবং সরকারি কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম সভার সঞ্চালক ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শাহিন আল মামুন। 

এছাড়া কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, হেডম্যান-কার্বারীদের পক্ষে জৈপুইথাং ত্রিপুরা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ এবং মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন চাকমা বক্তব্য দেন।

সভায় বক্তারা উপজেলায় বিদ্যমান বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করেন। উল্লেখযোগ্য সমস্যা ছিল অতিরিক্ত বন্যা, হাসপাতালের চিকিৎসক সংকট ও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, বেরীবাধ নির্মাণ, কাচালং বাজার পুনঃস্থাপন, স্থায়ী সনদ প্রাপ্তিতে জটিলতা, কাপ্তাই হ্রদের পানি নিস্কাশন এবং নেটওয়ার্ক সমস্যার সমাধান।

জেলা প্রশাসক হাবীব উল্লাহ সকলকে উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান এবং বাঘাইছড়ি উপজেলাকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তর করার জন্য একযোগে কাজ করার গুরুত্বের উপর জোর দেন। এছাড়া শিক্ষার মান উন্নয়নে সকলকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি জানান, সভায় উত্থাপিত সমস্যাগুলোকে গুরুত্ব সহকারে আমলে নেওয়া হয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করা হয়েছে।

ইএইচ

Link copied!