ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মানিকগঞ্জে ফাঁদ পেতে কুমির ধরলো এলাকাবাসী

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২৫, ১১:২৫ এএম

মানিকগঞ্জে ফাঁদ পেতে কুমির ধরলো এলাকাবাসী

মানিকগঞ্জে পদ্মার শাখা নদীতে দেখা পাওয়া কুমিরটি অবশেষে ধরা পড়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকা থেকে কুমিরটি আটক করে স্থানীয়রা। কুমিরটির দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট।

গতকাল সকাল থেকে ওই এলাকায় কুমিরটিকে দেখতে পান স্থানীয়রা। পরে বিশেষ ফাঁদ পেতে প্রাণীটি আটক করা হয়। এসময় শত শত উৎসুক জনতা ভিড় জমান। মুখ বেধে কুমিরটিকে আটকে রাখার পর স্থানীয় বনবিভাগকে খবর দেওয়া হয়েছে। শনিবার সকালে বন কর্মকর্তারা কুমিরটি উদ্ধারে যাওয়ার কথা রয়েছে।

মাসখানেক ধরে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন ও হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় পদ্মার শাখা নদীতে কুমিরটির দেখা মেলে। এতে নদীপাড়ের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নদীতে নামা বন্ধও করে দেন। পদ্মার এই শাখা নদীতে কুমিরের দেখা মেলায় একদিকে যেমন আতঙ্ক, অন্যদিকে কৌতূহলও ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে তারা কুমির আটকের খবরটি পেয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে তারা ঘটনাস্থলে যাবেন। এরপর আটক প্রাণীটির বিষয়ে কি করা হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে।

মানিকগঞ্জের হরিরামপুরে ফাঁদ পেতে একটি কুমির ধরার দাবি করেছেন এলাকাবাসী। এটির দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট। পদ্মার শাখা নদী থেকে ওই প্রাণীটিকে আটক করা হয়। রাতে উপজেলার চৌকিঘাটা এলাকা থেকে কুমির টিকে আটক করা হয়। এসময় শত শত মানুষ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!