ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

বগুড়া প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি

জানুয়ারি ১৬, ২০২৬, ১০:৫১ এএম

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

বগুড়ার ধুনট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি রিভলবার ও দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্রসহ পুলিশের তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বাবুর বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকার ‘পোদ্দার বাহিনী’র প্রধান ফিরোজ পোদ্দার (৩৮) এবং তাঁর সহযোগী শাজাহানপুর উপজেলার খরনা ওমরদীঘি গ্রামের রায়হান আলী রানা (৪০)।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ তমালের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। প্রথমে শাজাহানপুরের শাকপালা ও ওমরদীঘি থেকে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামে জনৈক খোকন মিয়ার নির্মাণাধীন একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ৯ মিলিমিটার বোরের একটি ব্রিটিশ বুলডগ রিভলবার, তিনটি চাপাতিসহ পাঁচটি দেশীয় অস্ত্র এবং কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ জানান, গ্রেপ্তার ফিরোজ পোদ্দারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ ও মাদকসহ অন্তত আটটি মামলা চলমান রয়েছে। তারা ওই নির্মাণাধীন বাড়িটিকে আস্তানা হিসেবে ব্যবহার করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের এবং উদ্ধারকৃত অস্ত্র ইতোমধ্যে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

জেএইচআর

Link copied!