ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কাপাসিয়ায় জামায়াতের ঐতিহাসিক শোডাউন ও নির্বাচনী সমাবেশ

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর)

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর)

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০২:৪৫ পিএম

কাপাসিয়ায় জামায়াতের ঐতিহাসিক শোডাউন ও নির্বাচনী সমাবেশ

গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনের নির্বাচনকে সামনে রেখে সোমবার দুপুরে বিশাল শোডাউন ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইউবির সমর্থনে দাঁড়িপাল্লা প্রতীকের এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নারী ও পুরুষ নেতাকর্মী অংশ নেন।

সমাবেশ উপলক্ষে সকাল থেকেই কাপাসিয়ার তরগাঁও এলাকার সালমান সিএনজি পাম্প চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে তারা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে শীতলক্ষ্যা সেতু ও শহীদ তাজউদ্দীন আহমদ চত্বর প্রদক্ষিণ করে ঢাকা-কাপাসিয়া সড়কের উত্তর পাশে নির্ধারিত সমাবেশস্থলে মিলিত হন।

উপজেলা জামায়াতের আমির ফরহাদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান বক্তা ছিলেন গাজীপুর-৪ আসনের প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইউবি। তিনি নেতাকর্মীদের আগামী দিনের লড়াই ও নির্বাচনী কার্যক্রম নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

নির্বাচনী সমাবেশে আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হকসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল ফাত্তা।

বক্তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নেতাকর্মীদের ধৈর্য ধারণের পরামর্শ দেন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

জেএইচআর

Link copied!