ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

এপ্রিল ১৪, ২০২৬, ১২:২৩ পিএম

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার সকাল ৮টায় ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় বৈশাখী শোভাযাত্রা।

শোভাযাত্রায় জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক মো. নবীনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রঙ-বেরঙের পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের নিয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পিটিআই স্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার যৌথভাবে লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ আয়োজনে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। তারা গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা।

এএন

Link copied!