ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রামেক হাসপাতালে কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ২২, ২০২৬, ০৩:৫৯ পিএম

রামেক হাসপাতালে কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা টানা ২৪ ঘণ্টার কর্মবিরতি শেষে কাজে ফিরেছেন। 

বুধবার সকাল ৯টায় হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জের কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন তারা।

প্রেস ব্রিফিংয়ে ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. তানভীর আহমেদ তৌকির লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে হাসপাতালের পরিচালক সম্মতি দিয়েছেন। এই আশ্বাসের ভিত্তিতেই কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষণার পরপরই ইন্টার্ন চিকিৎসকরা নিজ নিজ ওয়ার্ডে ফিরে গিয়ে চিকিৎসাসেবা কার্যক্রমে যোগ দেন।

এর আগে, হাসপাতালে মব সৃষ্টি করে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা।

এদিকে, কর্মবিরতির সময়ও চিকিৎসাসেবায় বড় ধরনের কোনো ব্যাঘাত ঘটেনি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ইন্টার্নরা কর্মবিরতিতে থাকলেও মিড ও সিনিয়র পর্যায়ের চিকিৎসকরা অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। ফলে রোগীদের তেমন ভোগান্তিতে পড়তে হয়নি।

প্রেস ব্রিফিংয়ে এ সময় ডা. আবিরা সুলতানা, ডা. নাসরুল্লাহ শেখসহ ইন্টার্ন ডক্টরস সোসাইটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!